বোয়ালখালীতে কাব স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের কাব স্কাউট ইউনিট লিডারদের ইয়্যুথ পোর্টাল বিষয়ক কর্মশালা ও রিফ্রেশার্স কোর্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার আয়োজনে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মো. ফারুক ইসলাম ও কাব লিডার সোমনাথ চৌধুরী।
উপজেলা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মেহেদী হাসান ফারুক। শিক্ষক মো. ফারুক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য, উপজেলা স্কাউটসের কমিশনার তাপস কুমার ঘোষ।
বক্তব্য রাখেন সহসভাপতি মো. শওকত হোসেন, সুমন কুমার দাশ, কোষাধ্যক্ষ নজির আহমদ, সুমি বড়ুয়া, জসীম উদ্দীন, কাজল কান্তি চৌধুরী প্রমুখ।
দিনব্যাপী কর্মশালা ও রিফ্রেশার্স কোর্সে ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭ জন কাব ইউনিট লিডার অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












