চট্টগ্রামের বোয়ালখালী সড়ক দুর্ঘটনায় মো. জাবেদ নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কধুরখীল চৌধুরীহাটের পশ্চিমে জামতলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি বালিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জাবেদ চরন্দ্বীপ এলাকার ফকিরাখালীর মোহাম্মদ সেলিমের মেঝ ছেলে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছেন।












