বৈরী আবহাওয়ায় কয়েকটি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়ার কারণে দেশের আকাশপথে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এর ফলে কয়েকটি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, চায়নার সিচুয়ান এয়ারলাইনসের চেংডুঢাকা রুটের সিএসসি৯৮৫১ কার্গো ফ্লাইটটি খারাপ আবহাওয়ার কারণে ডাইভার্ট হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরবর্তীতে আবহাওয়ার উন্নতি হলে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে, ইউএসবাংলা এয়ারলাইনসের ঢাকাচট্টগ্রাম রুটের বিএস১০১ ফ্লাইটটিও বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারে ডাইভার্ট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাচট্টগ্রামঢাকা রুটের বিজি৬১৫ ও ৬১৬ ফ্লাইট দুইটি একই কারণে বাতিল করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগ্যাসের সংকটের মাঝে দুই মাস পর কাফকো চালু
পরবর্তী নিবন্ধসম্পত্তির লোভে স্বামীকে হত্যা চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার