তৈয়্যবিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা : আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের অধীনে পরিচালিত চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত তৈয়্যবিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ও ধোপাছড়ি ইউনিয়ন গাউছিয়া কমিটি বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় গত শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স🙂 কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়। আয়োজিত এ মাহফিলের প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক অধিকার, নিরাপত্তা ও নির্বাচন বিশ্লেষক এবং জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ক্যাপিটাল ভিউজ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবুল বরকত আকাশ। প্রধান আলোচক ছিলেন বরেণ্য বক্তা ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আল্লামা সৈয়দ হাসান আজহারী। ধোপাছড়ি ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান রানা,উক্ত মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মওলানা আব্দুল গফুর খান। তৈয়্যবিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন জিহাদির সঞ্চালনায় এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মওলানা মামুনুর রশীদ আল কাদরী, সমাজসেবক আজম খান ও মাদ্রাসার সহকারী সুপার মওলানা মাহমুদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি সৈয়দ আবুল বরকত আকাশ তাঁর বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি স্থরে সভ্যতা সংস্কৃতি মানবতা ঐক্য এবং সমপ্রীতি অটুট রাখতে আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রেরিত নেয়ামত প্রিয় নবী মুহাম্মদ (স🙂 এর প্রতি আনুগত্য এবং প্রেমের সম্পর্ক স্থাপনের মধ্যেই জীবন পরিচালনা করতে হবে। তরুণ প্রজন্মকে আদব ও সামাজিক মানবিক সমপ্রীতি শিক্ষা দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন এই নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক।

হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ শরীফ : ইসলামী জ্ঞানচর্চায় মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর পবিত্র জীবন, ব্যক্তিত্ব এবং তাঁর মহান সত্তার বিশেষত্ব অনুধাবনের জন্য ‘শামায়েল’ এবং ‘খাছায়েছ’ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বতন্ত্র শাস্ত্র। এই দুই বিষয় বিশ্বনবী (দ.) এর জীবন ও বৈশিষ্ট্যের ভিন্ন দুটি দিক উন্মোচন করে। শামায়েল আমাদের শেখায় কীভাবে রাসুলুল্লাহ (দ.) এর মতো আদর্শ মানুষ হওয়া যায়, আর খাছায়েশ আমাদের জানায় কেন তিনি সমগ্র সৃষ্টিজগতের মধ্যে অতুলনীয় ও সর্বশ্রেষ্ঠ। রাসুলুল্লাহ (দ.)কে পূর্ণাঙ্গভাবে জানতে ও বুঝতে এই দুটি শাস্ত্রের অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ শরীফ মসজিদে ১৩ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) সমাবেশের ৬ষ্ঠ দিনে প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা গাজী শফিউল আলম নিজামী (মা.জি.আ) উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ১৮ আগস্ট হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ মসজিদে মহান রবিউল আউয়ালে বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামীন (দ.) নিখিল বিশ্বে শুভ আগমন উপলক্ষে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)’র সভাপতিত্বে ৬ষ্ঠ দিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাবিক। এতে প্রধান আলোচক ছিলেন হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনিয়া বহুমুখি কামিল মাদ্রাসার প্রধান মুফাচ্ছির ওস্তাজুল ওলাম আল্লামা গাজী শফিউল আলম নিজামী (মা.জি.আ), বিশেষ বক্তা ছিলেন হাটহাজারী হযরত খোশাল শাহ (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী, চট্টগ্রাম নিউমুরিং আতর আলী সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ওসমান গণি আল কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ। শাহজাদাগণের মধ্যে উপস্থিত ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের মুনতাজেম হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ কুলগাঁও শাখার সভাপতি শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, মুহাম্মদ নাজিমুল হাসান, মাওলানা আব্দুল্লাহ আল নিশান।

দোহাজারী আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদ : চন্দনাইশ প্রতিনিধি জানান, পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদ দোহাজারী পৌরসভা কমিটির উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ–এ–মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়। শনিবার (২২ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট থেকে জশনে জুলুছের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাঙ্গু ব্রিজ প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, মিলাদ–কিয়াম, ছেমা ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। আশেকানে মাইজভান্ডারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন’র সভাপতিত্বে এবং মো. ফরমান উদ্দিন ও আবদুল মান্নান জিপু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এডভোকেট তৌহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন শাহজাদা সৈয়দ গোলাম মাওলা মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ এসএস গোলাম রাসুল মাইজভান্ডারি. সৈয়দ আবু সাদাত মোহাম্মদ দায়েম বাহাদুর, মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান, সৈয়দ রিদুয়ানুল হক, সৈয়দ আসাদ উদ্দিন, রিয়াদ শাহ, মাওলানা সৈয়দ মিনহাজুর রহমান, মো. মহিউদ্দিন, মোঃ মুজাহিদ, মাওলানা সৈয়দ তাকরীমুল হক, সৈয়দ মানিক ছগীরী শেষে মোনাজাত পরিবেশন করেন চন্দনাইশ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আবু সাদাত মোহাম্মদ দায়েম বাহাদুর। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোঃ লোকমান হাকিম, হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. জামাল উদ্দীন, শিল্পী মো. মঈনুদ্দিন ছাবিদ, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ নেয়াজুর রহমান, মো. কামাল উদ্দিন, সাংবাদিক মো. ফায়জুল হক দস্তগীর আজাদ ও মো. আজিমুশ শানুল হক দস্তগীর. ঐক্য পরিষদ সদস্য মোঃ ইসমাইল সওদাগর, মোঃ দেলু , আবদুর রাজ্জাক ফকির, রাজা মিয়া, মো. নজরুল ইসলাম সওদাগর, মো. রুবেল, আবদুস ছমদ, আবদুল আলীম বাছা, মো. হাছি মিয়া, মো.নাছির, মো.রমিজ, জাকের মাওলা. রহমত আলী. মোঃ মিয়া. মোঃ জাফর. মোঃ শিরু. মোঃ মোরশেদ. শফিউল আলম প্রমুখ।

চট্টগ্রাম আশেকানে আউলিয়া ফাজিল মাদ্রাসা : পীরে কামেল অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ খায়রুল রহমাতুল্লাহ এর প্রতিষ্ঠিত আশেকান আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও আশেকানে আউলিয়া দরবার শরীফ এর ব্যবস্থাপনায় ৫৩ তম ১২ দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর নবম দিবস ২২আগষ্ট জুমাবার অনুষ্ঠিত হয়। হুজুর আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ রিদওয়ানুল হক হক্কানী (মু. জি. আ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক চিন্তাবিদ মুনাজারে আহলে সুন্নাত আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী (মু. জি. আ)।

পটিয়া সাতগাছিয়া দরবার : পটিয়া সাতগাছিয়া দরবার বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। হাজারো ভক্ত মুরিদানের উপস্থিতিতে গত শুক্রবার সকালে অনুষ্ঠিত জুলুছটি চক্রশালা গিরিশ চৌধুরী বাজার বাইপাস চত্ত্বর থেকে শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত, জুমার নামাজ আদায়, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়। জুলুসে ছদারত ও মোনাজাত পরিচালনা করেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা শাহছুফি শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারের নায়েব সাজ্জাদানশীন শাহছুফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী। জুলুস পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে ও আঞ্জুমান কেন্দ্রীয় সভাপতি আবু তৈয়বের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন আশরাফি, ফজল আহমদ সওদাগর, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার জাকের হোসেন, ডা. মো. হোসেন, মালেক মেম্বার, মো. এয়াসিন, সরোয়ার উদ্দিন, কানুন উদ্দিন, হারুনুর রশীদ, নাজিম উদ্দীন, আবদুল মান্নান, ডা. শহিদ, ডা. আলমগীর, মাওলানা হাফেজ ফারুক, মাওলানা ইয়াছিন খায়েরী, মাওলানা জয়নাল আবেদীন নয়ন, ইঞ্জিনিয়ার মো. ফারুক, সাইদুল ইসলাম টুটুল, সাকিব উদ্দিন, জিয়া উদ্দিন এরশাদ, আব্দুল বায়েস, জিসান, মিজান, নেয়ামত উল্লাহ ও হেলাল উদ্দিন।










