কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় : রাউজান উপজেলার কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে গত ১৬ এপ্রিল নবীন বরণ, এস এস সি পরীক্ষার্থী বিদায়ী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনডিসি (অবসরপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী শহীদউল্লাহ চৌধুরী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ। প্রধান বক্তা ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম ইডেন স্কুল ও কলেজের অধ্যক্ষ নাহার নবুয়ত চৌধুরী। অতিথি ছিলেন সাংবাদিক যীশু সেন। বিশেষ অতিথি ছিলেন হাজী বাদশা মাবিয়া কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শহীদুল্লা কুতুবী, কোয়েপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কমলিকা সেনগুপ্ত। শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমী মুৎসুদ্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক শফিকুর রহমান কামেলী, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, কাবেরী চক্রবর্তী, রুম্পী চৌধুরী, নিলীমা ভট্টাচার্য, মৌসুমী মুৎসুদ্দী, সোমা কানুনগো, মোসাম্মৎ শিউলী খাতুন, অজিত নাথ, শুভার্থী চক্রবর্তী ও মোহাম্মদ আল হাসান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক রুম্পী চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চিটাগাং আইডিয়্যাল হাই স্কুল : চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ এপ্রিল বিদ্যালয়ের এ কে মাহমুদুল হক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং আইডিয়্যাল ট্রাস্টের চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন, প্রধান শিক্ষক শাহীদা নাসরিন শিউলী। প্রধান বক্তা ছিলেন, অধ্যক্ষ ও একাডেমিক ডাইরেক্টর আমেনা শাহীন। বক্তব্য দেন, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রকৌশলী মোহাম্মদ মিয়ান তালুকদার, ডা. আব্দুল্লাহ খান। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, বরং সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষ পর্বে শিক্ষার্থীদের স্কুলের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

পাঁচখাইন বাগোয়ান সম্মিলনী উচ্চ বিদ্যালয় : রাউজানের পাঁচখাইন বাগোয়ান সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সাইগল ইসলাম। অতিথি ছিলেন শিক্ষক মো. আইয়ুব, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও ইন্ডিপেন্ডেন্ট টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজ, প্রাক্তন শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম সোহেল, মোহাম্মদ সাহাবুদ্দিন, গশ্চি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা কামরুন নাহার খুশবু প্রমুখ।
স্কুলের সহকারী শিক্ষক মো. লোকমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন পাঁচখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ মুৎসুদ্দী বিন্তু, সহকারী শিক্ষক রূপম বড়ুয়া, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে রুশ্নি বড়িয়া ও অমিত শীল। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন সমাজসেবী নেজাম উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

এরাবিয়ান লিডারশীপ মাদরাসা : নগরীর এরাবিয়ান লিডারশীপ মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদরাসার চেয়ারম্যান আবুল বশর আবুর সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় ১৮ এপ্রিল হল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সিরাজদ্দৌলা কুতুবী। প্রধান আলোচক ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, শিক্ষানুরাগী মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগির, এরাবিয়ান লিডারশীপ মাদরাসার ডিরেক্টর আবদুল্লাহ আল মারুফ, বাঁশখালী উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী, এরাবিয়ান লিডারশীপ মাদরাসা ট্রাস্টের মসজিদের জমিদাতা আহমদ রশীদ আমু, মাদরাসার ডিরেক্টর মাওলানা মুহাম্মদ শাহজাহান, মাদরাসার অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, সাবেক অধ্যক্ষ মাওলানা দিদার রশিদ, অধ্যক্ষ ড. মুহিউল হক ও এডভোকেট শাহজাহান আলী চৌধুরী প্রমুখ। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাঈদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন, মাওলানা মুহাম্মদ খোবাইব নূর, মাস্টার শাহাদাত হোসাইন, মাস্টার ফয়সাল উদ্দিন রানা, মাস্টার শোয়াইব উল্লাহ, মিসেস আসমাউল হুসনা, মিসেস মরিয়ম আক্তার, মিসেস আসফিয়া সুলতানা, মিসেস তাসনিফ নূরুল রণি, মিসেস সামরিনা হাসান প্রমুখ।

গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় : বোয়ালখালী গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম। শিক্ষিকা কান্তা তেওয়ারি ও শিক্ষক প্রজীব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদুল্লাহ চৌধুরী, হাজী আবু আক্তার, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষু কুমার বড়ুয়া, সিনিয়র শিক্ষক বিপ্লব সরকার, আরেফা খানম, এস এম মঞ্জুর আলম, সেলিম মাহমুদ এবং প্রলয় চৌধুরী মুক্তি।

গাউসিয়া কমিটি কচুয়াই ইউনিয়ন ফারুকীপাড়া শাখা: গাউসিয়া কমিটি পটিয়া কচুয়াই ইউনিয়ন ফারুকীপাড়া শাখার উদ্যোগে ও বাবর ফারুকীর ব্যবস্থাপনায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বাবর ফারুকী। গাউসিয়া কমিটির কচুয়াই ইউনিয়নের সিনিয়র সহ–সভাপতি মুহাম্মদ নোমান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কচুয়াই সিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন ফারুকী, ইউনিয়ন বিএনপি নেতা খাইরুল ইসলাম ফারুকী, খালেদ ফারুকী, জামাল উদ্দীন ফারুকী, মনির আহমদ ফারুকী, মিশকাতুল ইসলাম ফারুকী, শাহেদ মেম্বার, কাইছার চৌধুরী, সাইমুম ফারুকী, কানুন ফারুকী প্রমুখ।

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাজিয়া আফরীন কুহেলী পরিচালনায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ মোঃ আইয়ুব খান, সৈয়দ মোঃ মহসিন, মোঃ ইউসুফ,মোঃ সিরাজুল ইসলাম রাশেদ, সরোয়ার জাহান পুতুল। বক্তব্য রাখেন মাওলানা সাইফুল আলম, সেবিকা মূখাজী, শওকতের রহমান মামুন,মোঃ আতিকু্ল ইসলাম,শিখা রাণী নাথ, পুতুল রানী নাথ, কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।













