একজন বাবা কতোটা অসহায় হলে বলতে পারে ‘আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই না, কারণ আমি জানি আপনারা বিচার করতে পারবেন না, আমি স্ট্যাম্পে লিখে দিতে পারি। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই’। অতীতের বহু ঘটনা কিছু দিন আলোচনার পর ধামাচাপা পড়ে যায়, তাই বিচার পাওয়ার বিষয়ে তাঁর কোনো আস্থা নেই। দেশের প্রচলিত ঘুণে ধরা আইনের শাসন ও বিচার ব্যবস্থার প্রতি যখন জনগণের চরম আস্থার সংকট তৈরি করে তখন দেশের বিচারহীনতার কথা শুধুমাত্র নিষ্ঠুর নির্যাতনের শিকার শিশু রামিশার বাবা আবদুল হান্নান মোল্লার মুখের ভাষা নয়। এতে দেশের ভুক্তভোগী আরও অনেক মানুষের মনের কথা বাস্তবে ফুটে ওঠেছে।
মূলত দেশে আইনের শাসনের অভাব, ন্যায় বিচারের অনিশ্চয়তা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং মানুষের মানবিক বিবেক বোধ নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ধরনের জঘন্যতম অপরাধ প্রবণতা দিনদিন বেড়েই চলেছে! দেশ আজ মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায়ে পৌছেছে! যা খুবই দুঃখজনক!











