বায়েজিদে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৪:৪৭ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। পাশাপাশি ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খন্দকার পাড়া কালু মুন্সীর বাড়ির আব্দুল কাদেরের বসতবাড়ির সামনে থেকে উক্ত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, কতিপয় ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছেএমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। এ সময় একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। উদ্ধার আগ্নেয়াস্ত্র বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবহির্নোঙরের নিরাপত্তায় কোস্ট গার্ডের জিরো টলারেন্স
পরবর্তী নিবন্ধইঞ্জিন বিকল নৌকা নিয়ে সাগরে ৩৬ দিন, জীবন বাঁচাতে খেয়েছেন কাঁচা মাছ