বায়েজিদে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রাবেয়া বেগম (৩৭) পশ্চিম শহিদনগ এলাকার আবুলের মার বাড়ির মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আব্দুল করিম জানান, পশ্চিম শহীদনগর সাকিনস্থ চার তলার মোড় ইসমাইল ম্যানসন২ এর সামনে থেকে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ রাবেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা বায়তুশ শরফ শাহ আখতরিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধতরুণীকে গণধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪