বাস্তবতার কাছে হেরে যায় স্বপ্ন

হামিদা খাতুন পান্না | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৪:৪১ পূর্বাহ্ণ

পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় মানুষের মন। আজকে যাকে পাওয়ার জন্য মনটা কেঁদে উঠে। পেয়ে গেলে মনে হয় থাক! আর দরকার নেই। আচ্ছা আমরা দ্বিধায় কেনো ভুগি? মন যা চায় তা কেনো করতে পারি না? মন তুমি এতো ভীতু কেন? মানুষের মনকে নিয়ন্ত্রণ করে কে? মানুষ নিজে, নাকি অন্য কেউ? আমাদের অনুভূতি কতো অদ্ভুত! কতো সহজেই আমরা আপন হয়ে যাই। আবার, সহসাই ভুলে যায়! কোনো এক মায়ার বন্ধনে আটকে যাই। রয়ে যাই আপন মানুষের সঙ্গে মায়া, ভালোবাসা, অভাস্যে। আমরা যারা গোটা জীবনটা কাটিয়ে দিই কতো সৌভাগ্যবান তারা! যারা বেঁচে থাকার মানে খুঁজে পায়। কিন্তু বাস্তবতা অনেক নিষ্ঠুর। আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, মায়া সব শেষ করে দেয়।

আমরা কতোদিন বাঁচবো সেটা জানতে পারলে ভালো হতো। একটু সাহস পেতাম বাস্তবতা মোকাবেলা করতে। কিন্তু এখন সত্যি হেরে গেলাম বাস্তবতার কাছে। মনটা কেঁদে উঠলেও সব মেনে নিচ্ছি। কোনো একদিন জিততে চায় বাস্তবতাকে হারিয়ে! নিজের মনকে জিতিয়ে দিতে চাই। অপেক্ষায় থাকবো সে দিনের সেই রঙিন বাস্তবতার।

পূর্ববর্তী নিবন্ধকথার তৃষ্ণা
পরবর্তী নিবন্ধচিকিৎসা সেবা যখন বাণিজ্যিক পণ্য