চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উদ্যোগে আগামী ২৭ জুন বিকালে বাংলাদেশের ধ্রুপদী চলচ্চিত্রের এক বিশেষ সান্ধ্য অধিবেশনের আয়োজন করা হয়েছে। নগরীর চকবাজারে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠেয় এই সান্ধ্য অধিবেশনে বাংলাদেশের বিশেষ দুটি ধ্রুপদী চলচ্চিত্র প্রদর্শিত হবে। ২৭ জুন বিকাল ৫টায় প্রদর্শিত হবে সালাহউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’ (১৯৬৩) এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সাদেক খান পরিচালিত ‘নদী ও নারী’। ২৭ জুন বিকাল ৫টায় অধিবেশন উদ্বোধন করবেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। অধিবেশনের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।












