বাঁশখালী উপজেলার উত্তর জলদী ভাদালিয়ার বজল আহম্মদের ছেলে কবির আহমদ প্রকাশ কইব্যা ডাকাতকে র্যাব ৭-এর সদস্যরা গ্রেপ্তার করেছে।
আজ বুধবার (২৩ মার্চ) ভোররাত পৌনে ৪টায় বাঁশখালী থানার ভাদালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, বাঁশখালীর ভাদালিয়া এলাকায় সে নিজ বাড়িতে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে কবির আহমেদ প্রকাশ কইব্যা ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার ঘরের সিলিংয়ের উপর থেকে থ্রি কোয়ার্টার গান ও একটি শপিং ব্যাগের মধ্যে ২টি দেশীয় এলজি বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৬টি ডাকাতি ও ৩টি ধর্ষণ মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, র্যাবের হাতে গ্রেপ্তার কবির আহমদকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে।














