বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তৈয়ব ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ছৈয়দুল মোস্তফা চৌধুরী (রাজু)। সিনিয়র শিক্ষক মোহাম্মদ রিয়াজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি নাসরিন সুলতানা চৌধুরী, পরিচালনা পরিষদের সদস্য ও বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, ডা. জয়নুল আবেদীন এবং আলিমুল মোস্তফা চৌধুরী মিনহাজ। এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম ও প্রতিষ্ঠাকালীন শিক্ষক মাওলানা নুরুল আবছার জালালী। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন বোয়ালখালীর আমুচিয়া শাহ মজিদিয়া মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেন আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সিরাজুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা হুমায়ুন কবির, শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান এবং প্রাক্তন ছাত্র হাফেজ মাওলানা মুফিজুর রহমান। মাহফিলে মাদ্রাসার শিক্ষক–শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












