বাঁশখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে মহেশখালী সিপাহীপাড়ার আব্দু শুক্কুরের পুত্র আব্দুল গফুর (৪৫), টেকনাফ হৃীলার রঙ্গিয়াখালী এলাকার মৃত সোলাইমানের পুত্র নুর আলম (৪৫), মোহছনি রোহিঙ্গা ক্যাম্প, ডি ব্লকের মৃত আবুল কাছিমের পুত্র নুরুল হক (২০) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত লাল মিয়ার পুত্র হোছন মোবারককে (২০) গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। মাদক আইনে মামলাসহ আসামিদের আদালতে সোপর্দ করা হয় বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মালিরহাট বাজারে তিন দোকানে চুরি
পরবর্তী নিবন্ধফাইজারের আরও ১ কোটি ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র