বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টেউটিন ও নগদ অর্থ বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের মাঝে সরকারি তহবিল হতে এক বান করে টেউটিন ও তিন হাজার টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে এসব বিতরণ করা হয়।

এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম এমপি। এ সময় প্রশাসনের অন্যান্য দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মোহাম্মদ জহিরুল ইসলাম এমপি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুর্যোগ কাটিয়ে উঠতে সরকার সবসময় মানবিক সহায়তা নিয়ে পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয় উল্লেখ্য করে সবাইকে তাদের পাশে থাকার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধনীরবতার দেয়াল ভেঙে দাও
পরবর্তী নিবন্ধআ. লীগের অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিবাদ সভা