আ. লীগের অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিবাদ সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অপতৎপরতা এবং মাদকের বিরুদ্ধে রাঙ্গুনিয়ায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন শাখার উদ্যোগে সম্প্রতি স্থানীয় দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টে পতিত স্বৈরাচারের দোসরদের যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর কবির শাহ্‌এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তরজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দীন মাস্টার।

উপজেলা যুবদলের সদস্য ইঞ্জিনিয়ার জাবের সিকদার ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মাসুদ করিমের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার আলী আহমদ, সাবেক ছাত্রনেতা খোকন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জিসাস এর যুগ্মআহ্বায়ক নুরুল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান তালুকদার, চট্টগ্রাম মহানগর জিসাসের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, দক্ষিণ রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউনুস তালুকদার, আইয়ুব খান, মো. মিজান, মোহাম্মদ ইসকান্দার, মো. বেলাল, হাসান তালুকদার, আমিনুল ইসলাম লিটন, আব্দুল কুদ্দুস বালি, মো. সাগর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টেউটিন ও নগদ অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আনন্দ মিছিল