কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আনন্দ মিছিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ইছাখালী থেকে মিছিলটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহবায়ক মো.জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ মুহসিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল গফুর খান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন রানা, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,মাসুদ রানা, এস এস মনির, গাজী ফরহাদ আলম, মহরম আলী, এনাম খান, এনাম হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এরফান হোসেনসহ মোরশেদ, আবু বক্কর, সিরাজুল ইসলাম হিরো, ইকবাল হোসেন, মো. শাহাজাহান, জাহাঙ্গীর আলম, মঈন উদ্দিন, মো. হাছান, মো. জাহেদ, রবিন, মো. ইমন, এস এম মনির, শহিদুল্লাহ, খায়রুল ইসলাম, মিজানুর রহমান, মো. মানিক, করিম খান প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল, গ্রেপ্তার ৩