বর-কনের মা-বাবার মুচলেকায় বাল্য বিয়ে স্থগিত

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

বরের বয়স মাত্র ১৮ বছর। অপরদিকে কনের বয়স মাত্র ১৪ বছর। বিয়ের সব আয়োজন সম্পন্ন করে কনের বাড়িতে বর এসে খাওয়া দাওয়া শুরুর আগ মুহূর্তে বাধে বিপত্তি। উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বরকনের মাবাবার মুচলেকা নিয়ে সেই বাল্য বিবাহ স্থগিত করা হয়। গতকাল রোববার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের জেলে পাড়ায় বাল্য বিয়ের এই আয়োজন করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানা যায়, দক্ষিণ ধুরুং ৮ নং ওয়ার্ডের হরি দাশের পুত্র সিকেল দাশ (১৮) এবং একই এলাকার কৃষ্ণ পদ দাশের কন্যা অতিথি দাশের (১৪) সাথে বিয়ের নির্ধারিত তারিখ ছিল গতকাল। বরযাত্রী খেতে আসার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাকিব উল আলম অফিসের প্রতিনিধি পাঠিয়ে বরকনের পিতামাতাকে ডেকে আনেন নিজ কার্যালয়ে।

পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে কনের মা মমিতা বালা দাশ এবং বরের বাবা হরি দাশ থেকে লিখিত মুচলেকা নিয়ে বিয়ে স্থগিত করেন।

পূর্ববর্তী নিবন্ধপানছড়িতে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি হামলা, আহত ৪
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় এমপির পাজেরোর ধাক্কায় ভ্যানচালক আহত