চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নাামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া সমিতি সাদা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনের ১ম ম্যাচে চবক বন্দর সমিতি সাদা ৩–১ গোলে এস এ ফ্যামিলিকে পরাজিত করে। বিজয়ী দলের তাহমুদ আহমদ নুর ২টি এবং সাব্বির উল্ল্যা ১টি গোল করেন। বিজিত দলের গোলদাতা তৌহিদুল ইসলাম দিপু। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ম্যান অব দ্যা ম্যাচ তাহমুদ আহমদ নুরের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাবেক কৃতী ফুটবলার সাজিব বিকাশ বড়ুয়া টুটুল এবং সিটি কর্পোরেশন একাদশের সাধারণ সম্পাদক মোজাম্মেল মানিক।
একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ টাইব্রেকারে ৪–২ গোলে গোলে কল্লোল সংঘ গ্রীণকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ০–০ গোলে ড্র ছিল। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সিটি কর্পোরেশনের গোলরক্ষক মো. আরিফের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সোহেল আহমেদ ও ওয়াসিম কামাল রাজা।












