বন্দর-পতেঙ্গা ও হালিশহরের প্রকৃত উন্নয়নে লাঙ্গনে ভোট চাই

দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড়ে গণসংযোগকালে জাপা প্রার্থী আবু তাহের

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম-১১ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস পদ প্রার্থী আলহাজ্ব আবু তাহের বন্দর থানা সীম্যনস হোস্টেল থেকে শুরু করে হালিশহর থানাধীন ৩৮ নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড়ের ডাকঘর, মাইজপাড়া, লোহারপুল, ধুপপুল, ধোপার দীঘির পাড়, হিন্দুপাড়া, মুন্সিপাড়া মুনির নগর-বেন্ডাপাড়া, আনন্দ বাজার, সুন্দর পাড়া, নিচিন্তাপাড়া জোড় পুকুর পাড় এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারসহ এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দলের নেতাকর্মীরা তাঁর সঙ্গে অংশ নেন।

গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের বলেন, জনগণের প্রকৃত সেবক হয়ে কাজ করতে চাই। বন্দর-পতেঙ্গা ও হালিশহরের প্রকৃত উন্নয়নে লাঙ্গনে ভোট চাই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের দোয়া ভোটে নির্বাচিত হলে অবহেলিত হালিশহরকে-সমৃদ্ধ হালিশহরে রূপান্তর করবো। এলাকার উন্নয়নে আপনাদের পরামর্শকে গুরুত্ব দিব।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জা-পা র যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, কে এম আবছার উদ্দিন রনি, জহুর উদ্দিন জহির, উওর জেলা জা-পা সদস্য সচিব শফিউল আজম চৌধুরী লিটন, জা-পা নেতা আরমান মিয়া, যুবনেতা কায়সার হামিদ মুন্না, ছাএনেতা শরিফুল মোল্লা নিরব, ইপিজেড থানার সাধারণ সম্পাদক আবদুল লতিফ, যুবনেতা জাহিদুর ইসলাম জাহিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুর্ধর্ষ ৭ ডাকাত গ্রেপ্তার