ফেনী জেলা সমিতি, চট্টগ্রামের উদ্যোগে গতকাল শনিবার একটি রেস্তোরাঁয় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম।
বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য প্রফেসর মোহাম্মদ আল– আমীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী।
সমিতির সভাপতি, শিল্পপতি মো. নুরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সমিতির সহ–সভাপতি আব্দুল মান্নান মজুমদার, বেলায়েত হোসেন, আবদুল হাই মাসুম, মো. রকিবুর রহমান টুটুল, জাকির হোসেন, অ্যাডভোকেট আব্দুল হক, কবি জিন্নাহ চৌধুরী, কামরুল মোর্শেদ তমাল, এ জি এম নিয়াজ উদ্দিন, মো. জসিম উদ্দিন। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন, অ্যাডভোকেট আলী হাসান ফারুক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন, নাজিফা মোর্শেদ, ফাইজা তারান্নুম, সোহেরা আক্তার, জান্নাতুল হক জান্নাত ও সাজ্জাদুল হক। আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন মোল্লা, আবু তালেব ভূঁইয়া, নুরুল আবছার তৌহিদ, অ্যাডভোকেট মো. জাফর হায়দার, জহিরুল ইসলাম, প্রফেসর সামছু উদ্দিন আজাদ, কাজী সাবিরা সুলতানা, নুরুল আমিন ফারুক, মো. আবদুল গণি, অ্যাডভোকেট আলাউদ্দিন, মো. আমির হোসেন, মাহামুদুর রহমান, রফিকুল ইসলাম, গোলাম ফারুক, আবু জাফর মো. ছালেহ, এটিএম সেলিম রেজা, জাফর আলম পাটোয়ারী, আবদুল কাদের ভূঁইয়া, আতিকুর রহমান।
সভায় বক্তারা শিক্ষার্থীদের মেধা, শিক্ষা, নৈতিকতা ও দেশ প্রেমের সমন্বয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। পরে ১০০ জন ছাত্র–ছাত্রীর মধ্যে পাঁচলক্ষ নগদ টাকা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন।











