ফটিকছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে নানুপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা অমীমংাসিত থাকে। পরে টাইব্রেকারে নানুপুর ইউনিয়ন ৫–৪ গোলে কাঞ্চননগর ইউনিয়নকে পরাজিত করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন ও জালাল চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশরাফুল আনোয়ার মশু, মোজাহারুল ইকবাল লাভলু, এমদাদুল ইসলাম মুন্না ও সাইফুল হায়দার রাসেল,উপজেলা ছাত্রদলের সভাপতি মহিন উদ্দিন প্রমুখ। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স–আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।










