ফটিকছড়িতে মিনু আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ সুন্দরপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই এলাকার সৈয়দ আব্দুল মেয়াজির বাড়ির সিএনজি চালক সৈয়দ মোহাম্মদ ইমরানের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী।
জানা যায়, গত ৩–৪ দিন ধরে তাদের স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এ নিয়ে ঘটনার দিনও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বসতঘরের রান্না ঘর থেকে মিনু আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।












