ফটিকছড়ি উপজেলার অন্তর্গত ‘গ্রীন এগ্রো’ প্রজেক্ট অঙ্গনে গত শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন স্কাউটদের সংগঠন ‘প্ল্যাসিডিয়ান ওল্ড স্কাউটস গিল্ড’ (পিওএসজি) এর ৫ম বার্ষিক ক্যাম্পিং। চট্টগ্রাম শহর থেকে ৪২ কিমি দূরে, টিলা ও পাহাড়ি পরিবেশে, প্রকৃতির কোলে অবস্থিত এই ‘গ্রীন এগ্রো’ প্রজেক্টটি। এছাড়াও এটি ছিল নানা রকমের অজস্র পাখী ও নানা ছোট বন্যপ্রানীর বুনো আবাস্থল। স্কাউটিংয়ের নিয়ম মেনে ‘কোনভাবেই ওয়াল্ড লাইফকে বিরক্ত করা যাবেনা’ কথাটি মাথায় রেখেই সকলে ক্যাম্পিং কার্যক্রম সম্পন্ন করেছেন। সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন স্কাউটদের এবারের এই ক্যাম্পিংয়ের শিরোনাম ছিল ‘হাউন্ডস্ মিট–২০২৬’। ক্যাম্পিংয়ের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতির জন্য ৫ জনের একটি অগ্রবর্তী দল একদিন পূর্বে, ৭ মে ভেন্যুতে পৌছে যায় এবং তাঁবু খাটানো, ক্যাম্প এলাকা সজ্জিতকরন, প্রয়োজনীয় গ্যাজেট তৈরি, বাজার সদাই ও অন্যান্য প্রস্তুতিসহ পরের দিন অনুষ্ঠিতব্য ক্যাম্পিংয়ের যাবতীয় কার্যাবলী এই দল সম্পাদন করে। অন্যদিকে চট্টগ্রাম শহরে অন্য একটি দল সকল অংশগ্রহণকারীদের সাথে যোগাযোগ, ক্যাম্পে যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা, সকালের নাস্তা, যাবতীয় ব্যানার তৈরী, সকলের জন্য ক্যাম্পিং কিট ব্যাগের সরঞ্জাম গোছানোর কাজসহ অগ্রবর্তী দলের সাথে কাজের অগ্রগতির পর্যালোচনার জন্য সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে।
৮ মে সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম শহর থেকে মূল দলটি ক্যাম্প সাইটে পৌছায়। সকাল দশটায় সংগঠনের সভাপতি প্রাক্তন স্কাউট পিওএস ইঞ্জিঃ আবু রাশেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিওএস মামুনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত ও প্রার্থনা সংগীতের পর জাতীয় পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি ওল্ড প্ল্যাসিডিয়ান এসোসিয়েশনের সভাপতি ওপিএন মোহাম্মদ হাফিজুর রহমান। এছাড়া স্কাউট ব্রাদারহুড পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন প্রাক্তন স্কাউট পিওএস বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়জী ও সংগঠনের সভাপতি পিওএস ইঞ্জিঃ আবু রাশেদ চৌধুরী। এছাড়াও সংগঠনের আইপিপি, পিওএস সুজয় সেন গুপ্ত অন্যান্য অতিথিদের সাথে মঞ্চে উপস্থিত ছিলেন। ক্যাম্প উপলক্ষে নানা তথ্য সম্বলিত একটি রঙ্গিন ‘বুকলেট’ প্রকাশ করা হয়। সংগঠনের প্রাক্তন সাঃ সম্পাদক বদিউর রহমান হাইকিংসহ বিভিন্ন কার্যক্রমে নির্দেশনামুলক দায়িত্ব পালন করেছেন। ক্যাম্পিংয়ে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন স্কাউট পিওএস হেলাল উদ্দীন, স্টিভ রোজারিও, চার্লস ক্রাউলি, রিয়াজ খান, নুরুন্নবী দীপু, সুমন বড়ুয়া, সানাউল্লাহ, ইম্রুল কায়েস, সাইফুল ইসলাম, লিও রোজারিও, সুমন দে, এডভোকেট গৌতম চৌধুরী, আরিফ, রিজভি, ফোর্ড উইলিয়াম, মহিউদ্দিন, সাজ্জাদ মাহমুদ, আসিফ ইকবাল, ইমরান হোসেন ইমু, পার্থ সারথী সূত্রধর, এড. ওয়াসিম শরীফ, খন্দকার রাসিফ আলম ও ডানিয়েল ডিঙ্কি লি। প্রেস বিজ্ঞপ্তি।














