ডিয়েগো ম্যারাডোনার পথেই হেঁটেছেন লিওনেল মেসি। ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার জোড়া গোলে হেরেছিল ইংল্যান্ড। এ বার মেসি জোড়া গোল করিয়েছেন। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসি জানান, এই জয় প্রয়াত ডিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন তিনি। খেলা শেষে মেসি বলেন, ‘আমি নিশ্চিত, ডিয়েগো উপরে বসে হাসছেন। এই দিনটা তাঁর কাছেও বিশেষ দিন হয়ে রইল। তাঁকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এই জয় ম্যারাডোনাকে উপহার দিলাম।’ মেসি বলেন, ‘আর্জেন্টিনার মানুষের ধর্মটাই এই। আমরা সব সময় আরও বেশি চাই। আমাদের মন ভরে না। আমি জানি, এই ম্যাচে হারলে অনেকে বাজে কথা বলত। ওদের সুযোগই দিইনি। সকলের মুখ বন্ধ করে দিয়েছি।’












