প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার ২০২৬এর উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পৃথক অফিস আদেশে জানানো হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬এর উদ্বোধনের পূর্বনির্ধারিত ৯ আগস্ট ২০২৬ তারিখ পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ টুর্নামেন্টের উদ্বোধন সেপ্টেম্বর ২০২৬এর দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উদ্বোধনের চূড়ান্ত তারিখ ও খেলার সময়সূচি পরবর্তীতে পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) .এ এইচ এম ফজলে রাব্বী স্বাক্ষরিত এক স্মারকপত্রে গতকাল ২ আগষ্ট এ তথ্য জানানো হয়।

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত অপর এক পত্রে গতকাল বলা হয়েছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা পর্যায় হতে শুরু হয়ে পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজন শেষে প্রতিযোগিতাটি জাতীয় পর্যায়ে শেষ হবে। সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু করল বিসিবি
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল