মিরপুরে অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু করল বিসিবি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব২৩ ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল থেকে এ ক্যাম্প শুরু হয়েছে। অনূর্ধ্ব১৯ এবং হাই পারফরম্যান্স (এইচপি) কর্মসূচির মধ্যকার ব্যবধান ঘোচানোর লক্ষ্যে অনূর্ধ্ব২৩ ধাপটি চালু করা হয়েছে। এর মাধ্যমে ১৯ থেকে ২৩ বছর বয়সী সম্ভাবনাময় ক্রিকেটাররা সিনিয়র ক্রিকেটে উঠে আসার পথ খুঁজে পাবে। এই কর্মসূচি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত হচ্ছে। এই দলের কোচিংয়ের দায়িত্বে আছেন বাংলাদেশের কয়েকজন সাবেক ক্রিকেটার ও কোচ নাভিদ নেওয়াজ। কোচিং প্যানেলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস বাপ্পি ও জয় সাহা। এই উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার অনূর্ধ্ব২৩ দলের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করেছে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবে দু’টি দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে দু’টি টিটোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব২৩ দল। আগামী ৮ ও ১০ আগস্ট দু’টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির গ্র্যান্ড মাস্টার প্যারেড
পরবর্তী নিবন্ধপ্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা