একশ টাকা মূল্যামানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ এর ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একক সাধারণ পদ্ধতিতে অর্থাৎ বাজারে থাকা ৮৫টি সিরিজের প্রতিটিতে একই নম্বরযুক্ত প্রাইজবন্ডকে ড্র এর আওতায় আনা হয়। এবারের ফলাফলে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জয়ী সিরিজের নম্বর হল ০৭৮৬৩৪৫ ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা পাওয়ার নম্বর হচ্ছে ০৯১১৮২৯। খবর বিডিনিউজের।
এক লাখ টাকা করে তৃতীয় পুরস্কার পাওয়া দুটি নম্বর হল ০৪৮৬১৮১ ও ০৭০০৭২৫। আর ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর হল ০১০১৫৭১ ও ০৬৭৭৫৪৮।
এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা জেতা ৪০টি নম্বর হল– ০০৫০৪১৮, ০৩১১২০৩, ০৫৫৯৯৫৮, ০৭৬০৩৫৯, ০৯০০৭৮৮, ০১১৫১৮১, ০৩৯৩১৮৭, ০৫৮৮১৫৬, ০৭৭৫১৫২, ০৯১২২০৯, ০১৩৯৩৮০, ০৪৫৪৮৯৪, ০৬০৫৯২৬, ০৮০৮৬৫১, ০৯২৪৬৫৬, ০১৪৬১২৭, ০৪৮৩৬৪৬, ০৬৫৪৪১৫, ০৮২৫৩৪৫, ০৯৪৬৫৬৩, ০১৫২৪৮০, ০৫০৫৯৭৬, ০৬৬৯০২১, ০৮৪২৯০৪, ০৯৫২৮২৭, ০১৮৫৬৪৮, ০৫৩৪৮১১, ০৭০৬১৭৮, ০৮৭০৪১৭, ০৯৬৭৪২০, ০২৯৩৫২৫, ০৫৪২৯৬২, ০৭৪০১৯৪, ০৮৭৮৪৪২, ০৯৭০৭৪৯, ০৩০৭৯০৯, ০৫৪৪৭০৭, ০৭৫৮৮৬৯, ০৮৯১২০৯ এবং ০৯৭৯০৪১৫।
প্রাইজবন্ডের ড্র এমনভাবে করা হয়, যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষণা করা হয়, প্রতিটি সিরিজের সেই নম্বর প্রথম পুরস্কার হিসেবে ধরা হয়। একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ও পঞ্চম পুরস্কারের জন্য ঘোষণা করা সংখ্যাও প্রতিটি সিরিজের বেলায় ধরা হয়। ‘ড্র’–এর তারিখ থেকে ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজ বন্ডকে লটারিতে আনা হয়। প্রাইজবন্ডে পাওয়া পুরস্কারের অর্থ থেকে উৎসে কর বাবদ ২৫ শতাংশ কেটে রাখার বিধান আছে।












