প্রশান্ত মহাসাগরে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চীনের

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

চীন সোমবার একটি সাবমেরিন থেকে প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণমূলক ডামি ওয়ারহেড বহনকারী একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বেইজিংয়ের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে অঞ্চলের কয়েকটি দেশ। খবর বাসসের।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারে চীনের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও ফিজি যেদিন একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করেছে, ঠিক সেদিনই নিজেদের সামরিক সক্ষমতার এ বিরল প্রদর্শন করল চীন।

বেইজিং থেকে এএফপি জানায়, নিউজিল্যান্ড এ পরীক্ষায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা বললেও, চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছিল কি না, তা নিশ্চিত করেনি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ২৬, আহত শতাধিক
পরবর্তী নিবন্ধভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৩৪২