ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৩৪২

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর বিডিনিউজের।

রোববার মন্ত্রণালয়টির প্রকাশ করা নতুন তথ্যে দেখা গেছে, মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭০ জনে আর গৃহহীনের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৩৪৫ জন হয়েছে। এ দিন ভেনেজুয়েলার ২১৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভূমিকম্পের পর সরকারের নেওয়া পদক্ষেপগুলোর পক্ষে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভূমিকম্পের পরপরই তিনি নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করেছেন এবং জরুরি প্রয়োজন ও দুর্যোগ মোকাবেলার জন্য সামরিক বাহিনীর একটি নতুন ইউনিট গঠন করেছেন। ভেনেজুয়েলার ভূমিকম্পের পর ব্যাপক দুর্যোগের মুখে সরকারের অপর্যাপ্ত পদক্ষেপ ও সাড়া নিয়ে দেশজুড়ে বাড়তে থাকা হতাশা ও ব্যাপক সমালোচনার মধ্যে তিনি এসব কথা বলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রশান্ত মহাসাগরে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চীনের
পরবর্তী নিবন্ধট্রাম্পের কটাক্ষের জবাবে ইতালি : মানুষ আসে-যায়, সম্পর্ক টিকে থাকে