চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের ১ম কমিউনিটি পুলিশ (অনূর্ধ্ব–২০) কাবাডি চ্যাম্পিয়নশিপের দল বাছাইপর্ব গতকাল ২৬ সেপ্টেম্বর দামপাড়া পুলিশ লাইন্স ইনডোরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপির কমিশনার হাসান মো. শওকত আলী। সিএমপির ইনডোরে আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় দক্ষিণ বিভাগের তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় ছেলেদের পাশাপাশি নারী খেলোয়াড়রাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও চট্টগ্রাম মহানগরের কমিউনিটি পুলিশ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










