চট্টগ্রামে প্রথম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট গত ২৫–২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ইস্পাহানি গ্রুপের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। টুর্নামেন্টের সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইস্পাহানি আদর্শ হাই স্কুল এবং রানার আপ হয় মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়।
অপরদিকে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয় ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী, রেক্টর এন্ড চিফ কো–অর্ডিনেটর, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ এবং সিস্টার্স স্কুলস, এম এম ইস্পাহানি লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্পাহানি আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক নারগিস আক্তার। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।














