প্রজ্ঞা সাহিত্য ও সাংস্কৃতিক আসরের রবীন্দ্র-নজরুল জয়ন্তী

| সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

গান, কবিতা ও কথামালার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রজ্ঞা সাহিত্য ও সাংস্কৃতিক আসর আয়োজিত রবীন্দ্রনজরুল জয়ন্তী অনুষ্ঠান। গত ২৯ মে বাঁশখালীতে প্রজ্ঞা সাহিত্য ও সাংস্কৃতিক আসরের অস্থায়ী কার্যালয়ে দুই কবিকে স্মরণ করে এ আয়োজন করা হয়।

কথামালা ও সংগীত মিলিয়ে দুই পর্বে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি অভিমুন্য দেব। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সনেট দেব। তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিশাল গুহের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক অংকন বিশ্বাস। বক্তারা বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম দুটি ভিন্ন অথচ পরস্পর পরিপূরক আলোকধারা। রবীন্দ্রনাথ শিখিয়েছেন মানবতার সৌন্দর্য, হৃদয়ের উদারতা ও বিশ্বমানব হওয়ার স্বপ্ন; আর নজরুল শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। এরপর দলীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। দলীয় পরিবেশনায় অংশ নেন চয়ন, বিশাল, প্রিয়ম, সৌরভ, মনিরাজ, চিন্ময়, রনি ও অংকন। আবৃত্তি করেন প্রিয়ম বিশ্বাস, মনিরাজ বৈদ্য। একক সংগীতে অংশ নেন সেজুতি গুহ অর্পা, চয়ন সিকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নজরুল আগমনের শতবর্ষ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে আগুনে পুড়ল বিদ্যালয়ের টিনশেড ভবন