প্রকাশনার ৬৭ বছর, শুভেচ্ছা ও অভিনন্দন

মোস্তাফিজুর রহমান চৌধুরী | মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

আমার বয়স ৬৭ বছর। কত বছর থেকে নিয়মিত আজাদী পড়ছি তার হিসেব নেই। তবে এখন এ বয়সে এসে সাত সকালে আজাদী পড়াটা নেশা হয়ে গিয়েছে। পেপারটা না পড়ে সকালের নাস্তা করা হয় না। পেপার ওয়ালা পেপার দিতে দেরি করলে প্রেশার বেড়ে যায়, খুব রাগ হয়ে যাই।

চট্টগ্রামের সমাজ তথা ঐতিহ্যের সাথে মিলে মিশে গেছে আজাদী। এ শহরের শহরবাসির সুখ দুঃখ ভালোবাসার সাথে মিলেমিশে একাকার দৈনিক আজাদী। মানুষের শেষ ভরসা, বস্তুনিষ্ঠ সংবাদ, নির্ভীক দায়িত্বশীল নিউজ করতে পিছপা না হওয়া, এই সব নিয়েই আমাদের দৈনিক আজাদী।

পূর্ববর্তী নিবন্ধশরতের বিকেল
পরবর্তী নিবন্ধশিক্ষকের মেধার অপমৃত্যু যেন না হয়