ফটিকছড়ির পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা তার সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ৫ম শ্রেণির ছাত্র মো. সাকিব আসিফ। গীতা পাঠ করে অংকন পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হোসাইন মোহাম্মদ এমরান, বিএনপি নেতা সোহরাব জব্বার চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ অলি আহাদ চৌধুরী, হেড মৌলানা আবু তাহের নঈমী, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির নেতা রণজিত ভট্টাচার্য্য মনি, দেলোয়ার হোসেন, নাসির উদ্দীন চৌধুরী, ফরিদুল আলম, পিংকু চক্রবর্তী প্রমুখ।
বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু জাফর, শিক্ষার্থী নওরীন ও ওয়াসফিয়া জাহান। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ দিদারুল আলম। বক্তারা বলেন, একজন ভালো শিক্ষক সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। প্রেস বিজ্ঞপ্তি।











