চুনতিতে ৫৬তম সীরত মাহফিল শুরু মঙ্গলবার

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ৫৬তম ১৯ দিনব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (সা.) আগামী মঙ্গলবার শুরু হবে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সীরতের স্থায়ী কার্যালয় শাহ্‌ মঞ্জিলে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় করেন

কর্তৃপক্ষ।

সভায় সভাপতিত্ব করেন সীরত মাহফিল মোতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট মিনহাজুল আব্রারার।

মাহফিলের মিডিয়া ও প্রচার উপকমিটির আহবায়ক শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য মোহাম্মদ ইসমাইল মানিক, ওলি উল্লাহ, কফিল উদ্দিন লিটু, সাংবাদিক হোছাইন মেহেদী, জাহেদুল ইসলাম, খলিল চৌধুরী ও সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ৫৬তম মাহফিলে এবারের বাজেট ৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মাহফিলে সীরতপ্রেমী সকলকে প্রতিদিন উপস্থিত থেকে আলোচনা শ্রবণ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে ফজরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ
পরবর্তী নিবন্ধপূর্ব দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা