পূর্ব গুজরা জয়চাদ সর্বজনীন বৌদ্ধ বিহারে চীবর দান

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

রাউজান পূর্ব গুজরা সর্বজনীন বিহারের কঠিন চীবর দান সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের যুগ্ম সম্পাদক শাসনশ্রী মহাথেরোর সভাপতিত্বে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। চীবর দান অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক ছিলেন উপসংঘরাজ ধর্মপ্রিয় মহথেরো। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া। প্রধান জ্ঞাতি ছিলেন জিনানন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন, তিলোকাবংশ মহাথেরো। মূখ্য আলোচক ছিলেন আশিন বুদ্ধরক্ষিত স্থবির। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ধর্মবংশ মহাথেরো, জ্যোতিশ্রী থেরো, প্রজ্ঞাদর্শী থেরো, শান্তজ্যোতি ভিক্ষু। চীবর দান অনুষ্ঠান উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ নন্দলাল ভিক্ষু।

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। সংবর্ধিত ছিলেন অনিল বড়ুয়া। গুণীজন সংবর্ধিত ব্যক্তিরা হলেন সুশীল কুমার বড়ুয়া, বিধান বড়ুয়া, সুকোমল বড়ুয়া। বক্তব্য দেন, সৌরব বড়ুয়া ও বাবুল কুমার বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন বিহার কমিটির সাধারণ সম্পাদক দেবজিত বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে এখন গণভোটের পরিস্থিতি নেই
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ