ইস্পাহানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড পরিচালিত পাহাড়তলী টেক্সটাইলস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ‘সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ২০২৬’ গত শনিবার সকাল ১০টায় মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয় উত্তর পাহাড়তলী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল আয়োজকদের ধারাবাহিক চতুর্থ বর্ষের আয়োজন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ, চারিত্রিক উৎকর্ষ ও শিক্ষা সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে জ্ঞান, আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ বছর প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ–উদ্দীপনার সঙ্গে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণি থেকে অনার্স শ্রেণি পর্যন্ত প্রায় ১,৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের বয়স ও শিক্ষাগত স্তর বিবেচনায় ‘ক’, ‘খ’ ও ‘গ’ তএই তিনটি গ্রুপে বিভক্ত করে লিখিত পরীক্ষা নেওয়া হয়। প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে সেরা পাঁচজন করে মোট ১৫ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য প্রায় এক লাখ টাকার পুরস্কার নির্ধারণ করা হয়েছে। অতি শিগগিরই এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে। এ আয়োজনের ব্যাপক সাড়া ও শিক্ষার্থী–অভিভাবকদের উৎসাহে আয়োজক কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে সম্পৃক্ত করে সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।










