মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় ফার্ম হাউস প্রাঙ্গণে আগামী ১৮ সেপ্টেম্বর দিনব্যাপী ‘গাছ দেখা গাছ চেনা’র আয়োজন করা হয়েছে। এর যৌথ আয়োজক সোনাপাহাড় ফার্ম হাউস ও তরুপল্লব। এতে থাকছে বৃক্ষপ্রেমীদের উপস্থিতি, গাছ পরিচিতি ও কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণে ইচ্ছুক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের বিস্তারিত জানতে যোগাযোগ (০১৭২৮০৭০২৩৬) করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিবন্ধনের শেষ সময় ১৭ সেপ্টেম্বর। প্রেস বিজ্ঞপ্তি।










