পারমাণবিক শক্তি আরও বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তিকে পরিমাণগত ও গুণগতউভয় দিক থেকেই আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনীকে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন নেতা কিম জং উন। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের সমপ্রসারিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কিম জং উন বলেন, শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলাই উত্তর কোরিয়ার নিরাপত্তা এবং প্রকৃত শান্তি নিশ্চিত করার একমাত্র উপায়। খবর বাংলানিউজের।

তার ভাষ্য, এমন একটি আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন, যা দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি কার্যকরভাবে মোকাবিলা ও প্রতিহত করতে সক্ষম হবে। বৈঠকে যুদ্ধ সক্ষমতা বাড়াতে সামরিক প্রযুক্তিগত অবকাঠামো আধুনিক করার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
পরবর্তী নিবন্ধজার্মানিতে দাবদাহে প্রাণ গেল ৫ হাজারের বেশি মানুষের