পতেঙ্গায় ২২ হাজার কেজি লোহা ও ব্যাটারির স্ক্র্যাপসহ ৭ চোরাকারবারি আটক

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:১০ পূর্বাহ্ণ

মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ৩৩ লাখ টাকা মূল্যের ২২ হাজার কেজি লোহা ও ব্যাটারির স্ক্র্যাপসহ ৭ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার সকালে নগরের পতেঙ্গা থেকে তাদের আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন খবরের ভিত্তিতে সকাল ৭টার দিকে পতেঙ্গা সী বিচ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ এবং ২০ হাজার কেজি পুরাতন ব্যাটারি স্ক্র্যাপসহ ৭ জন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত স্ক্র্যাপের মূল্য ৩৩ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, মিয়ানমার থেকে ফিশিং বোটের মাধ্যমে স্ক্র্যাপগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল এবং কার্গোবোটের মাধ্যমে কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরো ৪জনের সাক্ষ্য
পরবর্তী নিবন্ধবিপ্লব কুমারকে সম্পদ বিবরণী জমার নোটিশ দেবে দুদক