পতেঙ্গায় মোবাইল বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৪:৩৯ পূর্বাহ্ণ

নগরের পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকায় মোবাইল বিস্ফোরণে দগ্ধ ইকবাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। গতকাল রোববার বিকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে ২৫ জুন নিজ বাসভবনে চার্জে থাকা অবস্থায় মোবাইল বিস্ফোরণ ঘটলে দগ্ধ হন ইকবাল। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৩ বছর পার, এখনো শুরু হয়নি বিচার
পরবর্তী নিবন্ধসংসদে বিরোধী দলের ওয়াকআউট