পটিয়ায় বিএনপির গণমিছিল সফলে যুবদলের প্রস্তুতি সভা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৯ নভেম্বর, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

আজ শনিবার চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে ধানের শীষের পক্ষে গণমিছিল সফল করার লক্ষ্যে পটিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পটিয়া দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরফাত ইয়াছিন। উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন ইকবাল সিকদার সুমন, পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সাইফুর রহমান, করিম মেম্বার, সেকান্দর হোসেন নয়ন, শহিদুল আনোয়ার লিটন, জালাল উদ্দিন ছোটন, হাজী টিংকু, ইমরানুল হক বাহাদুর, রবিউল হাসান সৌরভ, হেলাল উদ্দিন এরশাদ, জিয়াউর রহমান, নুরুল হোসেন খান, অহিদুল আলম, মিজানুর রহমান কফিল, মুন্না, শিবলু, সিরাজ, জামাল, লিটু, তাশফি, মোজাম্মেল, আমির, বশর, গিয়াস উদ্দিন, নবী, লোকমান, ফারুক, আহমেদ ছগির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ হালিশহরে ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে নূরানী মাহফিল
পরবর্তী নিবন্ধসিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান প্রদর্শনী মেলা