পটিয়ার তেকোটায় পরিমল-বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

পটিয়ার তেকোটা সদ্ধর্মোদয় বিহার প্রাঙ্গণে গত ২৪ জুন তেকোটা সদ্ধর্মোদয় বিহারের প্রাক্তন সাধারণ সম্পাদক পরিমল কান্তি বড়ুয়া স্মরণে পরিমলবিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ছিল অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রদ্ধা নিবেদন, পরিমলবিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও সম্মাননা স্মারক প্রদান। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে সরিৎ চৌধুরী ও শিপলু বড়ুয়ার সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন সত্যানন্দ ভিক্ষু। উদ্বোধনী বক্তব্য দেন, ডা. সৌমেন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন শরণ সেন মহাথেরো। প্রধান অতিথি ছিলেন চবি অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরো। সদ্ধর্ম দেশনা করেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, . সংঘপ্রিয় মহাথেরো, অধ্যাপক ড. উপানন্দ মহাথেরো, . প্রিয়দর্শী মহাথেরো, বিপপর্শী মহাথেরো, বিপুল সেন মহাথেরো, বিপুল বংশ মহাথেরো অবসরপ্রাপ্ত ডিআইজি পি আর বড়ুয়া, ইউএসটিসির প্রাক্তন উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া, চবি পালি বিভাগের প্রধান অধ্যাপক ড. সুদীপ্তা বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, কৃষ্টি প্রচার সংঘ (যুব) এর সাধারণ সম্পাদক ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী, লায়ন সোহেল বড়ুয়া। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, চবি শিক্ষক অধ্যাপক অরূপ বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি হাসপাতাল পরিদর্শনে অধ্যাপক ডা. সায়েবা আখতার
পরবর্তী নিবন্ধপরিবেশ রক্ষার বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে