নেতানিয়াহু জানেন বস কে : ট্রাম্প

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এবং নেতানিয়াহুর আসন্ন হোয়াইট হাউজ সফর নিয়ে নতুন মন্তব্য করেছেন। খবর বাংলানিউজের।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নেতানিয়াহু সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলি। ভালো করেই জানেন বস কে। এখানে বস বলতে ট্রাম্প মূলত নিজেকেই বুঝিয়েছেন। অ্যাক্সিওসকে ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহু নিজেই হোয়াইট হাউসে এই বৈঠকের অনুরোধ জানিয়েছেন এবং তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের পর আগামী সপ্তাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর আসন্ন হোয়াইট হাউস সফরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী ৭৮ জুলাই তুরস্কে ন্যাটো সম্মেলন থেকে ফিরে আসার পর বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হতে পারে। তবে ভিন্ন তথ্য দিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। তিনি অ্যাক্সিওসকে জানান, সফরটি এর পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রে দ্রুত দেখা করতে সম্মত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬৬.৯৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে ৮ জন গুলিবিদ্ধ