চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৬৬.৯৩ কোটি টাকা। ৩,৯৬১টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮.৫৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৪১৬.৩০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৮৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৭.৩০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৬.৮২ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫৬.২৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৩২.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৬৩১.৪০। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৫,৮৮৯.৭৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৯,৭১৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, দাম কমেছে ৯৬টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির ।







