কাপ্তাই উপজেলা সদরের বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে গতকাল ১৩ অক্টোবর ইনডোর গেইম কর্নার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৭ম শ্রেণীর ছাত্র মিনহাজ ও ৮ম শ্রেণীর ছাত্র রুবেল দাবা প্রতিযোগিতায় অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রশীদ কাদেরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী প্রমুখ।










