নিলামে সাড়ে ৮ লাখ ডলারে বিক্রি হল অলড্রিনের সেই ঐতিহাসিক কলম

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

১৯৬৯ সালের ঐতিহাসিক অ্যাপোলো ১১ মিশনে চাঁদে আটকে পড়ার হাত থেকে নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিনকে বাঁচিয়েছিল সাধারণ এক প্লাস্টিকের কলম। মহাকাশ ইতিহাসের রোমাঞ্চকর স্মারকটি সমপ্রতি নিউ ইয়র্কে এক নিলামে বিক্রি হয়েছে। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক নিলামে বাজ অলড্রিনের ব্যবহৃত সেই ঐতিহাসিক রুপালি প্লাস্টিকের ডিউরো রকেট কলমটি ৮ লাখ ৫৭ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। বিখ্যাত নিলামঘর সোথবিস কলমটির আনুমানিক মূল্য ধরেছিল ৮ লাখ থেকে ১২ লাখ ডলারের মধ্যে। নিলামে পাঁচজন ক্রেতার তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৮ লাখ ৫৭ হাজার ৬০০ ডলারে বিক্রি হয় কলমটি। বিজয়ী ক্রেতা কলমটির পাশাপাশি সেই ভাঙা সার্কিট ব্রেকারের অংশটিও পেয়েছেন। দুটি জিনিসই বাজ অলড্রিনের নিজস্ব সংগ্রহশালা থেকে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.২৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের