উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে মেরাজুন্নবী (স.) এবং মাহফিলে খাজা গরীবে নেওয়াজের বার্ষিক ফাতিহা উপলক্ষে মিলাদ মাহফিল ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন শাহসুফী মোহাম্মদ জুনায়েদ (মাজিআ)। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আ.ন.ম গোলাম মর্তুজা। এতে অতিথি ছিলেন শায়ের মোহাম্মদ রবিউল ইসলাম। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল- খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে শিফা ও খতমে আসমাউল হুসনা শরীফ। মুনাজাত করেন মাওলানা মো. সৈয়দ বেলাল শাহ আল কাদেরি। কোরআন তেলাওয়াত করেন আবুল কাসেম রনি, নাতে মুস্তফা (সা.) পরিবেশন করেন মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ তামজীদ, মোহাম্মদ মিরাজ এবং মাহফিল আনজামে ছিলেন মোহাম্মদ ইকবাল মাহমুদ, মোহাম্মদ সাইফুল ওসকল ভক্তবৃন্দ। বক্তব্য রাখেন মোহাম্মদ রবিউল ইসলাম (মাজিআ)। তিনি বলেন, নবীজির অসংখ্য মৌজেজার মধ্যে একটি অন্যতম মৌজেজা মেরাজ শরীফ, খাজা গরীবে নেওয়াজ এই উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচারে সর্বক্ষেত্রে অবদান রেখেছেন। সবশেষে আখেরি মুনাজাত ও তবারুক বিতরণ করা হয়। আখেরি মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ রবিউল ইসলাম (মাজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।













