নারিকেল গাছে বাঘ, আতঙ্ক

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২২ জুন, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায় নারিকেল গাছে বাঘ দাবি করে প্রচারণা চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা ভীড় করে বাঘটি দেখতে। তবে বন্য সংরক্ষণ বিভাগ বলছে, এটি বাঘ নয়, মেছো বিড়াল আতঙ্কের কোনো কারণ নেই।

গতকাল রোববার সকালে শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রইস্যা মিস্ত্রীর বাড়ির একটি নারিকেল গাছের উপরে প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, বাড়ির একটি নারিকেল গাছে বাঘটি দেখতে পেয়ে ভয় পায় এলাকাবাসী। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন বাঘটিকে দেখতে আসে।

চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য্য জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রাণীটিকে মেছো বিড়াল বলে শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, রাতের মধ্যে প্রাণীটি স্বাভাবিকভাবে নিচে নেমে না এলে সোমবার প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম গ্রহণ করা হবে। তবে এটি একটি উপকারি প্রাণী। আতঙ্কিত হওয়ার কিছু নাই।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পর্যটন জোনে ফুটপাতে দুই সহস্রাধিক অবৈধ দোকান