প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে গতকাল রোববার। প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ও আইকিউএসি–প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার ও রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। আইকিউএসি–প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (কিউএ) তানজিনা আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির মেধাস্বত্বের তাৎপর্য তুলে ধরে বলেন, মেধাস্বত্ব অনেকসময় নকলের মাধ্যমে বেহাত হয়ে যায়, যা সত্যিই দুঃখজনক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি–প্রিমিয়ার ইউনিভার্সিটির পরিচালক ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস, গণিত বিভাগের চেয়ারম্যান হারাধন কুমার মহাজন, আইকিউএসি–প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (ইটিএল) গাজী শাহাদাৎ হোসেন, অর্থনীতি বিভাগের কো–অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, মার্কেটিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর সুলতানা রাজিয়া চৌধুরী, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর জনাব তাসনিম সুলতানা, ফিন্যান্স ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর ড. আহসান উদ্দিন ও লাইব্রেরিয়ান কাউসার আলম। অনুষ্ঠানে ‘আইপি অ্যান্ড স্পোর্টস : রেডি, সেট, ইনোভেট’ প্রতিপাদ্যের আলোকে মেধাস্বত্বের গুরুত্ব তুলে ধরা হয় এবং সৃজনশীলতা ও উদ্ভাবনকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে বিশ্ব মেধাস্বত্ব দিবস–২০২৬ উদযাপিত হয়েছে।
গতকাল রোববার সকালে চুয়েটের প্রশাসনিক ভবন–২ এর প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস–চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এবং টেকনোলজি ট্রান্সফার অফিসের এসপিএম অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। এ সময় উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। এ উপলক্ষ্যে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় প্রধানগণ, ইনস্টিটিউট প্রধানগণসহ শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন।













